সেইফ হাসপাতালের আধুনিক প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবলের সমন্বয়ে বিভিন্ন ধরনের রোগ নির্ণয়মূলক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অত্যাধুনিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনসহ আধুনিক পরীক্ষণ প্রযুক্তির মাধ্যমে রক্ত, প্রস্রাব, মল ও অন্যান্য নমুনার পরীক্ষা করা হয়। ডায়াবেটিস, কিডনি ও লিভারের কার্যকারিতা, রক্তস্বল্পতা, হরমোনজনিত সমস্যা, সংক্রমণসহ বিভিন্ন রোগ শনাক্তকরণে আমাদের ডায়াগনস্টিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্ভুল পরীক্ষার ফলাফল, মানসম্মত রিপোর্ট এবং রোগীদের প্রতি আন্তরিক যত্ন নিশ্চিত করতে আমরা সচেষ্ট। রোগ নির্ণয় থেকে শুরু করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনায় চিকিৎসকদের সহায়তা প্রদান এবং রোগীদের বিশ্বস্ত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
জরুরি চিকিৎসা
জরুরী? যেকোনো সাহায্যের জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন
সহায়ের জন্য যোগাযোগ: আমরা আপনার জন্য এখনই প্রয়োজনে আছি! যেকোনো জরুরী অথবা আপনার সমস্যার সমাধানে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা দিন-রাতে উপস্থিত আছি আপনার সাহায্যের জন্য
Translate