শিশুকে কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম কী
দেশে কৃমি সংক্রমণের হার অনেক বেশি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, শহুরে বস্তি ও গ্রামীণ অঞ্চলে কৃমির সার্বিক প্রকোপ প্রায় ৩৯ দশমিক ২ শতাংশ থেকে ৪১ দশমিক ৭ শতাংশের মধ্যে ওঠানামা করছে। যদিও ২০০৫ সালের আগে এটি ৮০ শতাংশের কাছাকাছি ছিল। সরকার ও বিভিন্ন স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানোর ক্যাম্পেইন প্রোগ্রামগুলো এই প্রকোপ কমাতে ভূমিকা পালন করেছে। কৃমির সংক্রমণ যে শুধু শিশুদের হয়, এমন নয়; বড়দেরও আক্রান্ত করতে পারে। কৃমি একজনের কাছ থেকে অন্যজনে ছড়ায়। এ জন্য পরিবারের সবার একসঙ্গে কৃমির ওষুধ খেতে হয়।
কৃমির সংক্রমণের উপসর্গ
-
খাওয়ার রুচি কমে যাওয়া
-
বমি বমি ভাব
-
ওজন কমে যাওয়া
-
পেটে ব্যথা
-
ডায়রিয়া
-
খিটখিটে আচরণ
-
শিশুদের মলদ্বারে চুলকানি হওয়া এবং চুলকানির কারণে শিশুর ঘুম কমে যাওয়া
-
মেয়েশিশুদের প্রস্রাবে ইনফেকশন হতে পারে
-
কিছু ক্ষেত্রে অন্ত্রে ক্ষত সৃষ্টি করে রক্তপাত ও রক্তশূন্যতা হতে পারে, কখনো পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে
-
বমি বা কাশি হতে পারে
-
কোনো কোনো ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ দেখা যায় না
Translate